নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

সালাউদ্দিন গুমে আইনি পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন তুললেন সাংবাদিক ইলিয়াস হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫৩ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

ভারতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

ইলিয়াস লিখেছেন, “বিএনপি নেতা সালাউদ্দিন কোথা থেকে গুম হয়েছিলেন, কীভাবে ভারতে গেলেন, গুম নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো থানায় মামলা কিংবা আইনি পদক্ষেপ নেননি—এই বিষয়গুলো জানতে চাই।”

প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল ব্যক্তি। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় দুই মাস পর জানা যায়, তিনি ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সালাউদ্দিন আহমেদ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত গুমের বিষয়ে কোনো মামলা বা আইনি উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT