রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

১৭ জুলাই ১০২৫

ইউক্রেনে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলায় অন্তত ২ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) রাতে রাশিয়া ইউক্রেনের ওপর ৪০০টিরও বেশি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। খারকিভ, ক্রিভি রিহ, ভিনিৎসিয়া ও ওডেসা ছিল হামলার প্রধান লক্ষ্য।

দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে এক শপিং সেন্টার ও বাজার এলাকায় বিস্ফোরণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে ৫০০ কেজি ওজনের একটি বোমা একটি ভবনে আঘাত হানে, যার ফলে আশপাশের আটটি অ্যাপার্টমেন্ট ভবন ও আটটি গাড়ি ধ্বংস হয়ে যায়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘ভয়াবহ এবং নির্বোধ রুশ সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছেন।

পাল্টা হামলায় ইউক্রেন রাশিয়ার ভোরোনেজ ও বেলগোরোদসহ একাধিক শহরে ড্রোন পাঠায়। এতে অন্তত ২৯ জন আহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই তারা ইউক্রেনের ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে।

এদিকে যুদ্ধক্ষেত্রের উত্তাপ ছড়িয়ে পড়েছে কূটনৈতিক অঙ্গনেও। একদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে, অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যেন মস্কোয় সরাসরি হামলা না চালানো হয়।

এমন অবস্থায় ইউক্রেন জানিয়েছে, তারা শান্তি আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার সম্মতির অপেক্ষায় রয়েছে কিয়েভ। আলোচনার জন্য তারা যেকোনো জায়গায় প্রস্তুত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT