মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রুয়েট শিক্ষার্থীদের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রুয়েট শিক্ষার্থীদের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। তাদের প্রধান দাবি ছিল প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।

বিক্ষোভে শিক্ষার্থীরা আওয়াজ তোলেন:
“একবার তো দিলাম প্রাণ, আবার কেন কোটা চান?”
এই স্লোগান এখন রুয়েট শিক্ষার্থীদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল-সহ আরও কয়েকজন শিক্ষক।

অধ্যাপক রবিউল ইসলাম বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা চাই, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়ন হোক।

অধ্যাপক রাসেল বলেন, যথাযথ মেধার মূল্যায়ন হলে দেশ আরও দক্ষ প্রকৌশলী পাবে, যা জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT