নোটিশ:
শিরোনামঃ
অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
- আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
- ৩০৯ বার দেখা হয়েছে


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের কাছে অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আবাসন সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারসহ ২০টি সেগমেন্টে মোট ১২৫টি প্রস্তাবনা উপস্থাপন করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উপস্থাপন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বরাবর সংস্কার প্রস্তাবনা জমা দেন তারা।
ছাত্রশিবিরের দাবির সেগমেন্টগুলো হলো অ্যাকাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার, আবাসন সংক্রান্ত সংস্কার, খাদ্য ব্যবস্থাপনা সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, চিকিৎসা কেন্দ্র সংস্কার, পরিবহন ব্যবস্থায় সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সংস্কার, টিএসসিসি সংস্কার, বিভিন্ন সংগঠনগুলোর অবকাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনা, বিভিন্ন অ্যাকাডেমিক, আবাসিক ও প্রশাসনিক ভবনগুলোর ওয়াশরুম সংস্কার, ভর্তি ও ফরম ফিলআপে পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণ, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং শিক্ষার্থীদের অনক্যাম্পাস চাকরির ব্যবস্থা করা।
এ সময় ৩১ জুলাইয়ের মধ্যে রাকসু নির্বাচন সম্পন্ন করা এবং এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।
রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দায়িত্ব গ্রহণের ৮ মাস পার হলেও তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি প্রশাসন। স্বল্প সময়ের মধ্যে সংস্কার সম্ভব, সেই দাবিগুলো নিয়ে প্রশাসন কাজ শুরু না করলে আমরা মাঠের আন্দোলনে নামতে বাধ্য হবো।
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
19 September 2026
এই ধরনের আরও নিউজ





Leave a Reply