নোটিশ:
শিরোনামঃ
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন করেছে সরকার বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি আজ টোকিও ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াপণ্য সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নিজস্ব সংস্কার এজেন্ডা তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মানির সমর্থন আবাসন ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে এডিবির ২৭৭.৭২ মিলিয়ন ডলার সহায়তা বিমানের বহরে আসছে ১০টি এয়ারবাস, থাকবে চারটি A350-900

রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের

প্রতিবেদকের ছবি
রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে
রাবিতে নবীনবরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

নবীনবরণ উপলক্ষে সকাল থেকেই মিলনায়তন ও আশপাশের পরিবেশ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময়েই শুরু হয় আনুষ্ঠানিকতা, যাতে অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং অতিথিদের বক্তব্য অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে নবীন ও পুরাতন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন নবীনদের উদ্দেশে বলেন, “নবীন শিক্ষার্থীরা হলো একটি পণ্যের কাঁচামালের মতো। তোমরা এই বিশ্ববিদ্যালয়ে এসেছো—এর অর্থ, তোমাদের ভেতরে এক নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আবেগ নয়, যুক্তি ও শৃঙ্খলা কাজে লাগাতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ এবং সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব নবীনদের উদ্দেশে বলেন, “তোমরা আজ বিশ্ববিদ্যালয়ে এসেছ জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে। এখানে প্রতিটি বিভাগে সেমিনার ও লাইব্রেরির সুযোগ রয়েছে—এসব সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় এবার থেকে উপবৃত্তির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব।

এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাগত শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা, একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভবিষ্যৎ গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT