রাবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান ও হাফিজুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা

রাবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান ও হাফিজুর

রাফসান আলম,(রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষাভিত্তিক সংগঠন ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আবুল হাসান কুরাইশিকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত সোমবার (৩০ জুন) এই নতুন কমিটির গঠন করেন তারা। এছাড়া তাদের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয় এদিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

সহ-সভাপতি মো.মাহবুব আলম ও তালহা হোসাইন, জয়েন্ট সেক্রেটারি, খালেদ মিয়া, জয়েন্ট জেনারেল সেক্রেটারি, মো. ইয়াকুব আলী, অর্গানাইজিং সেক্রেটারি মো. মোস্তাবশির রাহিক, অফিস সেক্রেটারি আহম্মদ ইমতিয়াজ সৈকত,

ট্রেজারার কাওসার আহমেদ, পাবলিসিটি সেক্রেটারি মো. সবুজ মিয়া,

আইটি সেক্রেটারি পায়েল আহমেদ, এছাড়াও কমিটিতে আরও ১৯ জন এক্সিকিউটিভ সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. আবুল হাসান কুরাইশি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আমাদের অনেক শিক্ষার্থীর মধ্যেই ইংরেজি ভাষায় সাবলীলতা ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে। নতুন কমিটি এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিরলসভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা বিষয়ে আত্মবিশ্বাস তৈরি করা এবং স্পিকিং ফোবিয়া দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

তিনি আরও বলেন, নতুন কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় আগ্রহী করে তুলতে ও তাদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, সেশন পরিচালনা করবে। এ লক্ষ্যে ক্লাব সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT