শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল 

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি অধ্যাপক ড. এনামুল হক- এর সভাপতি পদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসের উপর যে মন্তব্য করেছেন অধ্যাপক ড. এনামুল। এতে বিএনপি এবং জিয়া পরিষদের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুন্ন হয়েছে। এ কারণে অধ্যাপক এনামুল হকের পদ স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১নং সহ-সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে গত দুইদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছিলেন “রাজনীতির ৪৫ বছরের পথচলায়, সবচেয়ে বড় ত্যাগ ছিল আমার পরিবার। রাজনীতির মঞ্চে করতালি পেয়েছি অনেক কিন্তু ঘরে ফিরে শুনেছি শূন্য নিস্তব্ধতা। পরিবারের হাসি ফেলে রেখে, দেশের মানুষকেই পরিবার বানিয়েছিলাম। সবার আগে বাংলাদেশ।”
শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক এনামুল হক কমেন্ট করেন “লক্ষ্য অর্জনে আপনি ভুল পথে হেঁটেছেন। সততা, নিষ্ঠা, নৈতিকতা, সাহসিকতা, অজস্র পরিশ্রম, লিডার শীপ এগুলো বর্তমানে বিএনপির রাজনীতিকে সমৃদ্ধ করেনা।”
এ বিষয়ে জানতে চেয়ে অধ্যাপক ড. এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT