নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ, বিতরণ করা হলো এতিম ও দরিদ্র পরিবারের মাঝে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে
jatka-40m

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২১ জুন) সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই অভিযান পরিচালনা করা হয়। সাগরে অবৈধ কারেন্ট জাল দিয়ে আহরণ করা এসব ছোট ইলিশ প্রকাশ্যে নিলামে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালায়।

অভিযানের খবর পেয়ে মৎস্য ব্যবসায়ীরা দ্রুত বাজার ছেড়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা এসব মাছ পরে আইন অনুযায়ী এতিমখানা এবং এলাকার অতি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুর হক বলেন, অবৈধভাবে ধরা এসব জাটকা ইলিশ জব্দ করে আমাদের কাছে দেওয়া হয়। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে সেগুলো স্থানীয় গরিব-দুস্থ পরিবার এবং এতিমখানায় বিলি করা হয়।

কোস্টগার্ড জানায়, সাগরে কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণ ও বাজারে প্রকাশ্যে বিক্রি করার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে তাদের এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT