ওমানের মাস্কাটে দেয়াল ধসে ফটিকছড়ির প্রবাসী আইয়ুব আলীর মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ওমানের মাস্কাটে দেয়াল ধসে ফটিকছড়ির প্রবাসী আইয়ুব আলীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

মুবেলা আবাসিক এলাকায় ঠিকাদারি কাজে নির্মাণাধীন দেয়াল ধসে নিহত হন ৫৫ বছর বয়সী প্রবাসী; মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে

ওমানে মাস্কাটের মুবেলা আবাসিক এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নির্মাণাধীন একটি দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৫৫)।

আইয়ুব আলী ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহামদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওমানে প্রবাসী জীবন কাটাচ্ছিলেন। স্ত্রী ও চার সন্তানের মধ্যে রয়েছেন তিন ছেলে এবং এক মেয়ে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী জানিয়েছেন, ঠিকাদারি কাজের অংশ হিসেবে কয়েকজন শ্রমিক দিয়ে আইয়ুব ওই দেয়াল নির্মাণ করছিলেন। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে অন্যান্য শ্রমিকরা নিরাপদে সরে যেতে সক্ষম হলেও আইয়ুব নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেয়াল নির্মাণের কাজে তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাত ভাই মোহাম্মদ জাফরও ছিলেন। তারা বেঁচে গেলেও আইয়ুবের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহতের মরদেহ দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে। গ্রামে খবর পৌঁছার পর স্বজনরা ছুটে আসেন। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই দুর্ঘটনা গভীর শোক সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT