নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

শিক্ষকদের আন্দোলনের পর নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে
নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তি,শিক্ষকদের আন্দোলন, এমপিওভুক্তি সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, নন এমপিও ঐক্য পরিষদ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, পদযাত্রা, শিক্ষা সচিব, নীতিগত সিদ্ধান্ত, সরকারী স্বীকৃতি, এমপিও তালিকা, সংবাদ সম্মেলন, আন্দোলন স্থগিত, প্রতিনিধি দল
সংগৃহীত ছবি

টানা ১৭ দিনের আন্দোলনের পর সরকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ।

সংগঠনটি জানিয়েছে, বুধবার থেকেই এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

মঙ্গলবার রাতে প্রেসক্লাবের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইলে, সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনার প্রস্তাব আসে।

আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের ও একজন যুগ্ম সচিব। নন এমপিওদের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা। বৈঠকে শিক্ষা সচিব শিক্ষকদের দাবিগুলো লিপিবদ্ধ করেন এবং সরকার নীতিগতভাবে স্বীকৃতিপ্রাপ্ত সক্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়। শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব অনুরোধ জানান।

অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা আরও জানান, বুধবার থেকে এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ নাজমুস শাহাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম প্রমুখ।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT