বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ১৫ শতাংশ: দুই ধাপে দেবে সরকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ১৫ শতাংশ: দুই ধাপে দেবে সরকার

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের মুখে তাদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। এখন থেকে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন, যা দুই ধাপে কার্যকর হবে।

মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয় এবং পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়িভাড়া পাবেন। অবশিষ্ট ৭.৫ শতাংশ পরের অর্থবছর থেকে কার্যকর হবে।

এর আগে রোববার সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এদিকে ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, মঙ্গলবার শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করবেন। যারা ঢাকায় আসতে পারবেন না, তারা জেলা ও উপজেলা সদরে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করবেন।

গত ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব, শহীদ মিনার ও সচিবালয়ের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, যার মধ্যে রয়েছে অবস্থান, মিছিল এবং শাহবাগ মোড় অবরোধ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT