পদোন্নতি বঞ্চনায় এনবিআর উত্তাল, অর্থ উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

পদোন্নতি বঞ্চনায় এনবিআর উত্তাল, অর্থ উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনা, কর্মকর্তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। এসব কারণেই কর্মকর্তা-কর্মচারিরা তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন।

এনবিআরের প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় কর্মকর্তা-কর্মচারিসহ সেবা প্রত্যাশীরা ভবনে প্রবেশ করতে পারছেন না, এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। ক্ষোভ প্রকাশ করে তারা জানান, সমস্যার দ্রুত সমাধান না হলে রাজস্ব কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে এনবিআরের কয়েকজন সদস্য প্রধান ফটকের সামনে অবস্থান করছেন এবং বিষয়টি এনবিআর চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, রাজস্ব ভবনের বাইরে এবং ভেতরে ম্যাট বিছিয়ে অবস্থান করছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারিরা। কয়েকদিন ধরে চলমান এই আন্দোলনে তাদের প্রধান দাবি—চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ এবং ন্যায্য পদোন্নতি ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT