জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তা বহিস্কার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তা বহিস্কার

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন,দায়িত্ব পালনে ছিল অবহেলা —এমন অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার একজনকে স্থায়ীভাবে এবং আরেকজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গেল বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেটের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

গতবছর এসময় অর্থাৎ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকেই বহিষ্কৃত এই দুই কর্মকর্তা কর্মস্থলে আসেননি।বিষয়টি তদন্ত করে এই দুই কমাকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে,তাদের কাছে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।ফলে বহিস্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়,উভয়েই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিলেন।এদের মধ্যে, মাহমুদুল আহসান লিমন ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং জাকিবুল হাসান রনি ছিলেন একই শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT