নোটিশ:
শিরোনামঃ
৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

ঐকমত্য কমিশনের সংলাপ শুরু কাল থেকে, ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে
সংগ্রহীত

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ আগামীকাল শনিবার থেকে প্রতিদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, আগামী ১৫ মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করা হবে। এরপর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে।

জাতীয় ঐকমত্য গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ১৫ ফেব্রুয়ারি কমিশনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনগুলোর ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এসব সুপারিশের ওপর ১৩ মার্চের মধ্যে মতামত দিতে অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে ৩২টি দল ও জোট তাদের মতামত জমা দিয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সব সুপারিশে সবাই একমত হবে—এমনটা ভাবা অবাস্তব। তবে রাজনৈতিক দলগুলোর মতামত যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবে কমিশন।”

এরই মধ্যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ সেখসহ দলের শীর্ষ নেতারা সংলাপে অংশ নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT