নওগাঁ জেলা যুবলীগ সভাপতি খোদাদাত খান পিটু গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি খোদাদাত খান পিটু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

১৭ জুলাই ২০২৫

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাত ৩টার দিকে শহরের চকদেব পোস্ট অফিসপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

খোদাদাত খান পিটু চকদেব পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃত আব্দুল হাই খানের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, খোদাদাত খানের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হয়। পরে নওগাঁর এক নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT