চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জবি শিক্ষার্থীদের গণঅনশন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জবি শিক্ষার্থীদের গণঅনশন

সাদিক সাবাব
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

চার দফা দাবিতে যমুনা ভবনের অভিমুখে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় এই অনশন শুরু হয়।

এর আগে বিকেল ৩টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক সমাবেশে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। তিনি বলেন, “আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে, এখন আর পেছনে ফেরার কোনো জায়গা নেই। বিজয় ছাড়া আমরা ফিরছি না।”

উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নিচ্ছেন। আন্দোলনে অংশ নিতে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০টি বাসে করে শিক্ষার্থীরা কাকরাইলে আসেন।

চলমান আন্দোলনের চার দফা দাবি হলো—

১. বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।

২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।

৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও দ্রুত বাস্তবায়ন।

৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT