নোটিশ:
শিরোনামঃ
দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা বাংলাদেশ-তুরস্ক মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা মন্টেনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি কর্মীর চাহিদা, বাংলাদেশ থেকে নিয়োগে আগ্রহ দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি ঘোষণা জাতীয় স্বার্থকেন্দ্রিক ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ওপর জোর বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং জোরদারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার উলিপুর সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় রংপুর হাসপাতালে, ঘটনার বিবরণে মতভেদ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসন ও অংশীজনদের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং জোরদারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে
University seminar

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়ন, গবেষণার মান বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের যথাযথ নথিবদ্ধকরণ নিয়ে সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলনকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে গঠিত কমিটি ‘বিয়ন্ড রেপুটেশন: দ্য স্ট্র্যাটেজিক পজিশনিং অব কমিল্লা ইউনিভার্সিটি অন দ্য গ্লোবাল র‍্যাঙ্কিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক এ আয়োজন করে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. ফাহাদ হুসাইন।

আলোচনায় বক্তারা বলেন, শুধু গবেষণাপত্রের সংখ্যা নয়, মানসম্মত গবেষণা ও উচ্চমানের প্রকাশনার দিকে বেশি নজর দিতে হবে। ফলাফলভিত্তিক পাঠ্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা ও শিক্ষার গুণগত উন্নয়নকে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে তাঁরা উল্লেখ করেন। কোষাধ্যক্ষ জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আউটকাম-বেইজড কারিকুলাম নিয়ে কাজ করছে।

উপ-উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন র‍্যাঙ্কিং উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করেছে। মানসম্মত প্রকাশনার পাশাপাশি নিয়মিত পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করতেও কাজ চলছে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, কমিটি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের মানদণ্ড চিহ্নিত করছে। বিশ্ববিদ্যালয়ের শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, আন্তর্জাতিকীকরণ এবং গ্রিন ক্যাম্পাস উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, র‍্যাঙ্কিংয়ে দৃশ্যমান অগ্রগতি আনতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT