ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

- আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
- ৯ বার দেখা হয়েছে


বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে এ সময়ে ১ হাজার ২৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তির কথা জানানো হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ২৭৪ জন, চট্টগ্রামে ২১৯, বরিশালে ১৫৯, খুলনায় ১৪৭, রাজশাহীতে ১১৩, ময়মনসিংহে ১০০, রংপুরে ৩৮ এবং সিলেটে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩১ এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১৬ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরে ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭১ জন মারা গেছেন এবং ১ লাখ ১৯ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছেন। গত বছর মৃত্যু ছিল ৪১৩ এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৮৬১।
চলমান সংক্রমণ পরিস্থিতিতে জ্বরের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সতর্ক থাকা জরুরি।






Leave a Reply