শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

ফেনীর পরশুরামে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার  অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দোকানি নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ মে) বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথেই অভিযুক্ত দোকানদার শিশুটিকে ডাক দেয়। পরে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT