মগবাজারে হোটেলে খাবার খেয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

মগবাজারে হোটেলে খাবার খেয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৭০ বার দেখা হয়েছে

রাজধানীর মগবাজার এলাকার একটি হোটেলে খাবার খেয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন—মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না আক্তার (৩৬) ও ছেলে নাঈম হোসেন (১৮)। তারা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বাসিন্দা। মনির হোসেন একজন সৌদি প্রবাসী, সম্প্রতি তিনি দেশে ফিরে ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন।

শনিবার রাতে মগবাজারের ‘সুইটস লিভ’ নামের একটি হোটেলে রাতের খাবার খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তাদের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান। নিহতদের মধ্যে নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কথা শুনেছি। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

এ ঘটনায় হোটেলের খাবার ও পরিবেশ পরীক্ষা করে দেখছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT