১৯ জুলাইকে 'মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস' ঘোষণার দাবি জুলাই ঐক্যের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

১৯ জুলাইকে ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি জুলাই ঐক্যের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জুলাই ঐক্য জানিয়েছে, ১০ জুলাইয়ের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে ১৯ জুলাইকে ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে। তারা ২১ জুলাইয়ের পরিবর্তে ১৯ জুলাইকে এ দিবস হিসেবে চূড়ান্ত করার দাবি জানায় এবং সাধারণ আলেম সমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

এক বিবৃতিতে তারা জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার, জুমার নামাজের পর মাদরাসা শিক্ষার্থীদের দৃপ্ত প্রতিরোধ আন্দোলনের গতিপথ পাল্টে দেয়। গণ-অভ্যুত্থানে তারা সাধারণ ছাত্রজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলে।

তারা উল্লেখ করে, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের পরদিন, ১৯ জুলাই রাজপথে মাদরাসা শিক্ষার্থীরাই ছিল অগ্রণী ভূমিকায়। তাই সঠিক ইতিহাসের ভিত্তিতে এ দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।

জুলাই ঐক্য আরও জানায়, ওই দিনে সারাদেশে শতাধিক শহীদ হন, যাদের মধ্যে অন্তত ১০ জন ছিলেন মাদরাসা ব্যাকগ্রাউন্ডের ও আলেম সমাজের সদস্য। তারা মনে করেন, এই রক্তাক্ত ইতিহাস বিকৃতি না করে ১৯ জুলাইকে স্মরণীয় করে রাখা উচিত।

মাদরাসা শিক্ষার্থীদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং সঠিক ইতিহাস সংরক্ষণে জুলাই ঐক্য ও আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT