ত্রয়োদশ সংসদে মাদ্রাসায় শিক্ষিত অন্তত ২৪ আলেম এমপি, ধর্মভিত্তিক রাজনীতিতে নতুন বাস্তবতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদে মাদ্রাসায় শিক্ষিত অন্তত ২৪ আলেম এমপি, ধর্মভিত্তিক রাজনীতিতে নতুন বাস্তবতা গাজায় ‘বোর্ড অব পিস’ আড়ালে ৩৫০ একরের সামরিক ঘাঁটির পরিকল্পনা, ট্রাম্প প্রশাসনের গোপন নথি ফাঁস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ায় গাড়িবহরে দুর্ঘটনা, অক্ষত মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান হঠাৎ ঢাকায় মেসুত ওজিল, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন উখিয়ায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা, টানানো হলো উদ্বোধনী ব্যানার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম নারী নিপীড়নের ঘটনায় রুয়েটে এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার; জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

ত্রয়োদশ সংসদে মাদ্রাসায় শিক্ষিত অন্তত ২৪ আলেম এমপি, ধর্মভিত্তিক রাজনীতিতে নতুন বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তত ২৪ জন মাদ্রাসায় শিক্ষিত আলেম এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। ইসলামি ধারার চারটি দলের ব্যানারে জয় পাওয়া এসব প্রতিনিধি সংসদে ধর্মভিত্তিক রাজনীতির দৃশ্যমান উপস্থিতিকে আরও জোরালো করেছে।

নির্বাচনে অংশ নেওয়া ৫১টি দলের মধ্যে ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাদ্রাসা শিক্ষিত আলেমদের উপস্থিতি। ইসলামি ধারার দলগুলোর মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ৬৮ জন নির্বাচিত এমপির মধ্যে অন্তত ২০ জন মাদ্রাসাপড়ুয়া আলেম রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। খেলাফত মজলিসইসলামী আন্দোলন বাংলাদেশ একটি করে আসনে বিজয় পেয়েছে। এসব আসনে নির্বাচিত প্রার্থীরাও কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম।

মাদারীপুর-১ আসনে মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, ময়মনসিংহ-২ আসনে মাওলানা মুহাম্মাদুল্লাহ, সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান এবং বরগুনা-১ আসনে মাওলানা মো. ওয়ালীউল্লাহ নির্বাচিত হয়েছেন। তারা কওমি ধারার আলেম হিসেবে পরিচিত।

জামায়াতে ইসলামীর নির্বাচিত মাদ্রাসাপড়ুয়া এমপিদের মধ্যে রয়েছেন—
মাওলানা মুফতি মো. আমির হামজা (কুষ্টিয়া-৩),
মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪),
মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১),
মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২),
মাওলানা মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬),
মাওলানা সালাহ উদ্দিন (গাজীপুর-৪),
মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬),
ড. মাওলানা মো. কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১),
মাওলানা মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩),
মাওলানা মো. আবু তালিব (ঝিনাইদহ-৪),
ড. মাওলানা মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২),
ব্যারিস্টার মাওলানা মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১),
মাওলানা মো. আব্দুল আলীম (বাগেরহাট-৪),
মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান (যশোর-১),
হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১),
মুহাদ্দিস মুহাম্মাদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২),
মুহাদ্দিস হাফেজ মুহা. রবিউল বাশার (সাতক্ষীরা-৩),
মাওলানা মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪),
মাওলানা নুরুল আমিন (রংপুর-৬) এবং
আব্দুল করিম (গাইবান্ধা-২)।

স্বাধীনতার পর এই প্রথমবার একাধিক ইসলামি দলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসা শিক্ষিত আলেম একসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নীতিনির্ধারণ, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক ইস্যুতে সংসদীয় আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT