নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে হালদায় ৭৬ প্রজাতির মাছের ২৬টি আর মিলছে না, প্রজননক্ষেত্র নিয়ে উদ্বেগ তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা, ফেব্রুয়ারিতে প্রথম ১০০টি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা, টানানো হলো উদ্বোধনী ব্যানার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে
image-951802874020194

দীর্ঘ ১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে টানানো হয়েছে অফিস উদ্বোধনের একটি সাইনবোর্ড (ব্যানার)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় আনুমানিক ১৭-১৮ বছর বয়সী দুই যুবক এসে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এবং একটি ব্যানার টানিয়ে রেখে যায়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। ব্যানারে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হলো।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। প্রায় ১৮ মাস পর হঠাৎ পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানানোকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT