রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ায় গাড়িবহরে দুর্ঘটনা, অক্ষত মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ায় গাড়িবহরে দুর্ঘটনা, অক্ষত মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তারা বা প্রতিনিধি দলের কেউ আহত না হলেও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় ভিআইপি প্রোটোকল চলাকালে একটি মোটরচালিত অটোরিকশা হঠাৎ গাড়িবহরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরে একটি অটোরিকশা অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক আহত হয়েছেন। আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে সৌহার্দ্য ফুটবল খেলায় অংশ নেন ওজিল। পরে সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন তিনি ও প্রতিনিধি দলের সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT