বজ্রপাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বজ্রপাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ২টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে এ ঘটনাটি ঘটেছে।এসময় বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ছাড়াও আরও দুইজন নিহত হন বলে জানা যায়।

এযাবৎ প্রাপ্ত তথ্যমতে, অন্য দুইজন নিহত নারী হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা। রাশেদুলের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাশেদুল ছিলেন মেধাবী ও ভ্রমণপ্রেমী শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের শীতকালীন ছুটিতে তিনি বিদ্রোহী হল থেকে হেঁটে ১৩ দিনে টেকনাফ পৌঁছান, যা সহপাঠীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বজ্রপাতের কবলে পড়ে সম্ভাবনাময় শিক্ষার্থীর এই আকস্মিক মৃত্যুতে রাশেদুলের পরিবারসহ নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT