কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

শারাফাত হোসাইন, (কুবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম।

২১ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ায় তদস্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম-কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মোঃ জনি আলম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। সবার সহযোগিতায় হলের সমস্যা ও সংকটগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এবং শিক্ষার্থীরা ন্যায্য যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আমি চেষ্টা করব যেন হলের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জানুয়ারি সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ২ বছরের জন্য প্রভোস্ট হিয়েসে নিয়োগ পেয়েছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT