ইরান একা নয়— কঠিন হুশিয়ারি কিম জং উন এর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

ইরান একা নয়— কঠিন হুশিয়ারি কিম জং উন এর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৪২ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ইরানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) সূত্রে জানা যায়, কিম জং-উন একটি বিবৃতিতে বলেন:

“এই যুদ্ধে ইরান একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। আমরা কখনোই কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। ইরানের পাশে আমরা সম্পূর্ণভাবে আছি।”

তিনি আরও বলেন:

“মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপের নীতি আমাদের অজানা নয়। আমরা অতীতেও এসব মোকাবিলা করেছি, এখনও প্রস্তুত আছি। আমাদের বন্ধুরা যেখানেই থাকুক, আমরা তাদের পাশে আছি, পাশে থাকব।”

এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন ইরান-ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক মাত্রা পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরানপন্থী জোটগুলো একে প্রতিরোধ যুদ্ধ হিসেবে চিহ্নিত করছে। উত্তর কোরিয়ার এমন ঘনিষ্ঠ অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT