জাবিতে হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

জাবিতে হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন

নিশান খান (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে
জাবিতে হাসিনার পলায়ন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা। ছবি: নিশান খান
জাবিতে হাসিনার পলায়ন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা। ছবি: নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “১৯৭১, ১৯৯০ এর পরে ২০২৪ এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে। প্রত্যেককে নিজ নিজ ভূমিকা নিয়ে ভাবতে হবে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ত্রুটিমুক্ত হওয়ার অঙ্গীকার জরুরি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে চলমান বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হবে। যারা নির্দোষ, তাদের ওপর কোনো অবিচার হবে না। অপরদিকে যারা নির্দেশ দিয়ে বা সরাসরি রক্ত ঝরিয়েছে, তাদেরও বিচার হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন–২০২৫’ কমিটির সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে একটি আনন্দ শোভাযাত্রা ছাত্রী হল এলাকার রাস্তা প্রদক্ষিণ করে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT