নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

রাজনীতি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার দেখা হয়েছে
সংগ্রহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, ইউরোপ সফর শেষে জামায়াত আমির ও নায়েবে আমির লন্ডনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ করেন। দীর্ঘ এই সাক্ষাৎকালীন সময়ে তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। মারুফ কামালের মতে, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর মাধ্যমে রাজনৈতিক কোনো বার্তা বা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তা সময়ই বলে দেবে।

তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া লন্ডনে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছিলেন। তবে সেই সাক্ষাতের বিষয়বস্তু নিয়েও কিছু জানা যায়নি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT