নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

ইবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসবের সমাপ্তি

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে
1000177200

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ শেষ হয়েছে। বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়েছে লাখ টাকার পুরস্কার।

বুধবার (২১ মে) বিকাল সাড়ে তিনটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বটতলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ বিজ্ঞান উৎসবের সমাপ্তি হয়। ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু মুসা এবং কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে এ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “আমি এই বিজ্ঞান উৎসবের বেশ কয়েকটি স্টলে গিয়েছিলাম। সেখানে ছাত্রদের যে উদ্ভাবন সেগুলো দেখে আমি অভিভূত। তাদেরকে সঠিকভাবে ব্যাবহার করতে পারলে আগামী দিনে বাংলাদেশ চেঞ্জ হবে এবং অনেকদূর এগিয়ে যাবে। আমরাও চেষ্টা করবো বিভিন্নভাবে সহযোগিতা করার। আমাদের আগামী যে বরাদ্দ আসবে আমরা চেষ্টা করবো সেখান থেকে এই ফেস্টের জন্য যেন আমরা কিছু অবদান রাখতে পারি। চব্বিশের অভ্যুত্থানের পর যে নতুন প্রজন্ম এসেছে তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমাদের দেশে মেধার মূল্যায়ন হচ্ছিল না। আমরা চাই ক্রিয়েটিভদের সুযোগ দেয়া হোক, মেধার ভিত্তিতে আমাদের সমাজ গড়ে উঠুক। বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দিক থেকে পিছিয়ে। আমরা দেখছি তরুনদের অনেকে নেশায় আসক্ত। আবার মাঝে মাঝে অনেক ক্রিয়েটিভ তরুনদের দেখি, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়। মুসলমানদের হাত ধরে অনেক ইনভেনশন হয়েছে। বর্তমানে পৃথিবীতে অস্থিরতার অন্যতম কারন বিজ্ঞানের সাথে ধর্মকে আলাদা করে ফেলা। মুসলমানদের হাতে যখন পৃথিবীর নেতৃত্ব ছিল তারা ক্রিয়েটিভ জিনিস আবিষ্কারের পিছনে ছিল। তারা কিন্তু পারমাণবিক বোমা আবিষ্কার করেন নি। তবে মনে রাখতে হবে, মেধাবীরা অনেক সময় দেশ বিক্রিতে  এগিয়ে থাকে। সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করা হয় কিন্তু সরকার কিছুই বলে না। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু আমাদের উপর দাদাগিরি করতে আসবেন না। মেধাবীরা সঠিক মূল্যায়ন পেলে এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT