নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সুলভ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার আহ্বান, বাংলাদেশে রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান

৩ দফা দাবিতে খুলনা বিভাগের বৈবিছাআ’র সংবাদ সম্মেলন

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে
1000201246
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক অবস্থান, কার্যক্রম, গঠনতন্ত্র প্রণয়ন এবং কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন প্রক্রিয়া-সহ তিন দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে তিনটায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৬ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব (সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মূখপাত্র) নির্বাচনের লক্ষ্যে লুৎফর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার ও মো ওয়াহিদ উজ্জামান এবং মো. রাকিবকে নির্বাচন কমিশনার করে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কিন্তু ‘নির্বাচন কমিশনার তিনজনই একটি রাজনৈতিক দলের লোক এবং নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠু নয়’ মর্মে অভিযোগ তোলে এ সংবাদ সম্মেলন করেন খুলনা বিভাগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, মাগুরা জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার আহ্বায়ক আবু হুরায়রা, নড়াইল জেলার আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী-সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি পেশ করেন তারা। দাবি সমূহের মধ্যে- প্রথমত নির্বাচন কমিশন নতুন করে গঠন করতে হবে, কোন রাজনৈতিক দলের নেতা নির্বাচন কমিশনার হবে না। দ্বিতীয়ত জেলার নেতৃবৃন্দকে প্রার্থীতার পাশাপাশি ভোটাধিকারের সুযোগ দেয়া। তৃতীয়ত কেন্দ্রীয় যেসকল সমন্বয়ক কোন রাজনৈতিক দলে নেই তাদের কে প্রার্থীতা ও ভোটাধিকারের সুযোগ দেয়া।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “নির্বাচন এবং ভোটার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারাদেশে ১৫৮ জন সমন্বয়কের মধ্যে ২১ জন ভোট দিতে পারবে এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমি সবার কথা বলছি না কিন্তু যারা এখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছে তাদের কেউ প্রার্থীতা ও ভোটাধিকার রাখছে না। এছাড়া রাজনৈতিক পক্ষপাতী নির্বাচন কমিশনার বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT