ইসরায়েলে ইরানের সাথে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

ইসরায়েলে ইরানের সাথে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে
ইরানের সাথে একযোগে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে হুথিরা, ছবি: টাইমস অব ইসরায়েল
ইরানের সাথে একযোগে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে হুথিরা, ছবি: টাইমস অব ইসরায়েল

গতকাল (১৪ জুন) শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ইসরায়েল কর্তৃক ইরানে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে এই সমন্বিত আক্রমণ চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে যে, শনিবার ইসরায়েল দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বোমা হামলা চালায়, যার ফলে তেহরানের শাহরান তেল শোধনাগারে আগুন ধরে যায়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে এবং প্রায় একই সময়ে ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) হুথিদের হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলগুলোর দিকে নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, হুথিরাও এই হামলার দায় স্বীকার করেছে। আল মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই হামলা পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, এই আক্রমণে তারা বেশ কয়েকটি ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

গত এক সপ্তাহের মধ্যে এটি ইসরায়েলের উপর হুথিদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT