শিক্ষাব্যবস্থার রূপরেখা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

শিক্ষাব্যবস্থার রূপরেখা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়াউর রহমান হল ও শাহ আজিজুর রহমান হলের বিতার্কিকেরা অংশ নেন।

বিতর্কের বিষয় ছিল— “একমুখী শিক্ষাব্যবস্থা ব্যতীত শিক্ষা অধিকার নিশ্চিত সম্ভব নয়।” পক্ষ-বিপক্ষ উভয় দল তাদের যুক্তি তুলে ধরেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান ও আইইউডিএস-এর সাবেক কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান। আর স্পিকার ছিলেন আইইউডিএস সদস্য-সচিব দিদারুল ইসলাম।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, “ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেক শিক্ষাব্যবস্থার ভিত্তি ইসলামে হওয়া উচিত বলে একটি ঐতিহাসিক বক্তব্য দেন। তার যুক্তিপূর্ণ বক্তব্যে সবাই উজ্জীবিত হয়েছিলেন। পরবর্তীতে ১৫ আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।”

তিনি আরও বলেন, “তাকে স্মরণ করেই মূলত এই আয়োজন। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থার পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে। শিক্ষার রূপরেখা ও ভিত্তি কেমন হবে তা সামনে আনতেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT