বিএনপি সরকারের শপথে হেফাজত আমিরকে আমন্ত্রণ; পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সাক্ষাৎ আজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

বিএনপি সরকারের শপথে হেফাজত আমিরকে আমন্ত্রণ; পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে এ আমন্ত্রণ জানান তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান।

একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন–এর কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

এদিকে আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌজন্যতা রক্ষা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

তারেক রহমানের এই বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক অঙ্গনে এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT