হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ, ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি প্রকাশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ, ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

১৭ জুন ২০২৫

জুলাই-আগস্টের কথিত গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তরা ট্রাইব্যুনালে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালিয়ে নেওয়া হবে।

এর আগে, আইনশৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করেও শেখ হাসিনা ও কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি। ফলে ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT