বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ বার দেখা হয়েছে

স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা ও ইউরোপের বিভিন্ন শহরে নতুন আগত প্রবাসী বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। একাধিক বাংলাদেশি বাড়িওয়ালা সুযোগের অভাবে থাকা নতুন প্রবাসী পরিবারগুলোর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির মতো আচরণ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভালিয়েন্তে বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে এলাহী বলেন—

“ইদানিং আমরা লক্ষ্য করছি, কিছু বাংলাদেশি বাড়িওয়ালা নিজেদের স্বার্থে নতুন আগত বাংলাদেশি পরিবারদের অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন। কেউ কেউ বাসা ভাড়া দিয়ে জিনিসপত্র জব্দ করছেন, আবার কেউ জোরপূর্বক ভাড়া আদায় করছেন। এই ধরনের আচরণ শুধু অমানবিক নয়, বরং স্পেনের আইনে এটি একটি অপরাধ। বিদেশের মাটিতে আমরা সবাই একে অপরের আপনজন—তাই মানবিক আচরণই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”

তিনি আরও বলেন, “ভালিয়েন্তে বাংলা অ্যাসোসিয়েশন সব সময় প্রবাসীদের পাশে ছিল, আছে, এবং থাকবে। কেউ যদি এমন অন্যায় বা নির্যাতনের শিকার হন, তারা যেন ভয় না পেয়ে আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। আমরা যথাসম্ভব আইনি ও সামাজিক সহায়তা দেওয়ার চেষ্টা করব।”

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, স্পেনে আইন অনুযায়ী কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার ব্যক্তিগত জিনিসপত্র আটকাতে পারেন না এবং একতরফা সিদ্ধান্তে বাসা থেকে বের করে দেওয়াও অপরাধ হিসেবে গণ্য হয়।

এ বিষয়ে কয়েকজন প্রবাসী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই নিজের পরিচিত বা আত্মীয়ের বাসায় থেকে মানসিক চাপে রয়েছেন। বার্সেলোনার এক প্রবাসী জানান, তিনি ও তার স্ত্রী প্রথমে ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় আসেন, পরে স্পেনে এসে এক আত্মীয়ার বাসায় উঠেছেন। কিন্তু শুরু থেকেই নানা চাপের মুখে রয়েছেন।

“যেদিন কাজ পাই না, সেদিন মামী রাগ করেন,” বলেন ওই প্রবাসী। “আমরা তো নতুন এসেছি, এখনো কাজ পাইনি, কিন্তু উনি এসব বোঝেন না। সবসময় একটা চাপের মধ্যে রাখেন।”

প্রবাসীদের অভিযোগ, এমন পরিস্থিতিতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। তারা আশা করছেন, বিদেশের মাটিতে একে অপরের পাশে থেকে মানবিকতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT