সেন্টমার্টিনগামী জাহাজ অফিসে রহস্যজনক আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

সেন্টমার্টিনগামী জাহাজ অফিসে রহস্যজনক আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী কেয়ারী সিন্দাবাদ ক্রুজ অ্যান্ড ডাইনের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে টেকনাফ দমদমিয়া বিজিবি চেকপোস্টের দক্ষিণ পাশে অবস্থিত জাহাজটির অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, বিজিবির একটি দল সীমান্ত পরিদর্শনে যাওয়ার সময় অফিস ঘরে আগুন দেখতে পেয়ে দ্রুত পদক্ষেপ নেয়। বিজিবি সদস্যরা প্রাথমিকভাবে পানি ও বালির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন।

তাঁদের সহায়তায় স্থানীয়দের সহযোগিতা এবং দ্রুত ফায়ার সার্ভিসের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও, অফিস ঘরের পুরোনো ইঞ্জিন, তেল, লাইফ জ্যাকেট, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।

নাইট গার্ড আব্দুর রহমান জানান, তিনি ও তার সহকর্মী তৌহিদ প্রতিদিন অফিসে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। হঠাৎ করেই রাতের নির্জনতায় অফিসের দক্ষিণ পাশে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT