নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

বগুড়ায় পুলিশের ওপর হামলা: নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার!

সাবাস বাংলাদেশ-বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-22 062539

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ। ফেরার পথে তার পরিবারের সদস্যরা, যাদের মধ্যে ২০-২৫ জন নারী-পুরুষ ছিলেন, আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ হামলায় এসআই সরাফতসহ চার পুলিশ সদস্য আহত হন এবং বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT