‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে
উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে ঈদ বানান ফিরিয়ে আনার পোস্ট, ছবি: ফেসবুক
উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে ঈদ বানান ফিরিয়ে আনার পোস্ট, ছবি: ফেসবুক

বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি পবিত্র ‘ঈদ’ শব্দের বানান পুনরায় ‘ঈদ’ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারাবদ্ধ বাংলা একাডেমি- ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।

বাংলা একাডেমি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা ভাষার গবেষণা, প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৯২ সালে বাংলা বানান প্রমিতকরণের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে, যা পরবর্তীতে ‘বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ শীর্ষক নীতিমালা প্রণয়ন করে। এই নীতিমালায় তৎসম শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়। তবে, অতৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্ব ই-কার ব্যবহারের নিয়ম প্রবর্তিত হয়, যার ফলে ‘ঈদ’ শব্দের বানান ‘ইদ’ হিসেবে নির্ধারিত হয়।

বাংলা একাডেমির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভাষাবিদ ও সাহিত্যিকরা বলেছেন, ‘ঈদ’ বানানটি আমাদের ভাষার সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তারা মনে করেন, দীর্ঘকাল ধরে ব্যবহৃত ‘ঈদ’ বানানটি আমাদের ভাষার ঐতিহ্যের অংশ এবং এটি পরিবর্তন করা উচিত নয়। একই সাথে নেটিজেনরা ‘ঈদ’ বানানে ফিরে যাওয়াতে পুরোনো দিনের ঈদের সুবাস পাচ্ছেন।

এই সিদ্ধান্তের ফলে, আগামীতে সব সরকারি ও বেসরকারি প্রকাশনা, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে ‘ঈদ’ বানানটি ব্যবহৃত হবে। এতে বাংলা ভাষার ঐতিহ্য ও শুদ্ধতা রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT