ঢাবিতে ৩০ নভেম্বর থেকে সকল ক্লাস অনলাইনে — শীতকালীন ছুটি অনিশ্চিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

ঢাবিতে ৩০ নভেম্বর থেকে সকল ক্লাস অনলাইনে — শীতকালীন ছুটি অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে
du
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোববার (৩০ নভেম্বর) থেকে সকল পর্যায়ে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত জানিয়েছে। ভূমিকম্পজনিত পরিস্থিতিতে বন্ধ থাকা একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন।

এদিকে শীতকালীন ছুটি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুসারে ৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারিত থাকলেও সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের কারণে ২৩ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য ঢাবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কার প্রয়োজন কি না—তা নির্ধারণে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত টিম পরিদর্শন করছে। তাদের মতামতের ভিত্তিতেই শীতকালীন ছুটি বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT