আপনার ঈদ মোবারক নিঁদ মোবারক হয়ে যাচ্ছে না তো? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

আপনার ঈদ মোবারক নিঁদ মোবারক হয়ে যাচ্ছে না তো?

সিনান সাবিত
  • আপডেট সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে
ঈদ আনন্দের ছবি

আজ ঈদ। মদিনার ঘরে ঘরে আনন্দ…মনে পড়ে গেল কি শৈশবের সেই দিনগুলোর কথা? স্মৃতিপটে কি ভেসে উঠল ছোটবেলায় বর্ণিল ঈদযাপনের চিত্র?  ইফতারিতে মুখে খেজুর পুরে দৌড় দিতেন মাঠে, ঈদের নতুন চাঁদ দেখতে। সবাই মিলে আকাশের কোণে খুঁজতে খুঁজতে হঠাৎ একজন দেখে ফেলত সেই চাঁদ, তার চিৎকার শুনে সবাই দেখত, তারপর তার বিজয়ের হাসি দেখে কে? সবাই মিলে হৈ-হুল্লোড় করে উদযাপন।

“আজকে রাতে কী হবে, ছোঁ ছোঁ আন্দেসা!”- এই স্লোগান দিতে দিতে মশাল হাতে পুরো পাড়া দাপিয়ে বেড়াতেন, পটকার শব্দে ও আতশবাজির আলোয় মুখর হয়ে উঠত মহল্লা। পরদিন ভোরে সাবান ও গরম পানি দিয়ে গোসল সেরে নতুন জামা গায়ে ঈদে যেতেন। তার আগে ফিরনি-সেমাই মুখে দিতেন। নামাজ সেরে এসে কি আপনার জিরোবার সময় ছিল? এর বাড়ি, ওর বাড়ি গিয়ে মুরুব্বিদের সালাম দিয়ে ৫-১০ টাকার কড়কড়ে নোটের সালামি তুলতেন। পার্ক বা অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে যেতেন ঘুরতে, বন্ধুদের সাথে দিতেন আড্ডা।

কোথায় হারিয়ে গেল সেই স্বপ্নালু দিনগুলো? আজ আমাদের ঈদ আসে, ঈদ যায়- ডিভাইসে মশগুল থাকি আমরা। নামাজ শেষ করে এসে ঘরে শুয়ে ফেসবুকে পোস্ট দিই, “ঈদগুলো কেমন জানি পানসে হয়ে যাচ্ছে!” এখন ঈদের দিন ঘুমানো একটা পশ আইডিয়া হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হতে পারে, আগে দুই ঈদ ছাড়া বাঙালি মুসলমানের জীবনে আর কোনো উদযাপনযোগ্য বাৎসরিক উৎসব ছিল না। কিন্তু গ্লোবালাইজেশনের প্রভাবে এখন ঘরে ঘরে উদযাপিত হচ্ছে জন্মদিন। ঘরের সদস্য ৫ জন হলে বছরে ৫টা জন্মদিন অনুষ্ঠান। এরপর রইল ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, থার্টি ফাস্ট নাইট, এবং সাম্প্রতিক সময়ে একটু একটু করে প্রকোপ বাড়ছে হ্যালোইন ডে’রও। সেকুলারাজাইজেশনের প্রভাবে মুসলমান এখন পুজাও উদযাপন করছে। সব কিছুকে আপন করতে গিয়ে দূরে ঠেলে দিয়েছে তার আসল ধর্মীয় ও প্রাণের উৎসব ঈদকে, যেটি কিনা ইসলামের দৃষ্টিতে স্বীকৃত মুসলমানদের একমাত্র বাৎসরিক আনন্দ উৎসব।

ঈদে আনন্দ করা ইসলামেরই বিধান, মুসলিমদের সংস্কৃতি। ঈদে বৈধ পন্থায় আনন্দ করুন। একে-অপরকে ঈদ মোবারক জানান। সাহাবিরা পরস্পরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটিরও বেশি বেশি প্রচলন করুন। ঈদের নামাজ পড়ে এসে ঘরে বসে-শুয়ে না থেকে বেরিয়ে পড়ুন। আত্মীয়-স্বজনদের বাড়িতে ঘুরে আসুন, দেখে আসুন দর্শনীয় স্থান।

আপনার সারা জীবনে এই পবিত্র অনুষ্ঠান হয়ত পাবেন ১২০-১৪০টি, তাই একে হেলায় হারাবেন না। ঘুমিয়ে ঈদের আনন্দ মাটি করে ঈদ মোবারক কে নিঁদ মোবারকে পরিণত করবেন না!

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT