নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৭০ বার দেখা হয়েছে
Screenshot 2026-03-21 200502

মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যে গড়ে ওঠা মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে ও সিলেটের হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতা ১৮ মার্চ বুধবার, বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মহিউস্সুন্নাহ মাদরাসা, হেফজখানা ও এতিমখানার কোরআন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্নতমানের কার্পেট  উপহার প্রদান করা হয়। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মোস্তফা আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সদরঘাট থানা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ কাওসার হোসেন বাবু। সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব এম নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট শ্রমিকনেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, নজিব চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতায় ও মানবিক উৎকর্ষতায় সৃজনশীল বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন পবিত্র কোরআন হেফজকারী শিক্ষার্থীদের সুবিধার্থে কার্পেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে, যা অত্যন্ত প্রশংসার। বক্তারা আরো বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদরাসাটির স্থান হওয়ার পরও উন্নয়ন ও অগ্রগতির দিক থেকে মাদরাসাটি পিছিয়ে। মাদরাসার উন্নয়নে ও শিক্ষার্থীদের আধুনিকায়নে সরকারি-বেসরকারিসহ দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মাহামুদুল হকের হাতে কার্পেট তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT