নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাইয়ান ফাইজ (ঢাকা প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে
চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আল্লামা মামুনুল হক
চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আল্লামা মামুনুল হক

চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর উদ্যোগে “অবিস্মরণীয় জুলাই ৩৬/২৪ বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা অনুষ্ঠান” বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনূল হক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ডঃ এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হুম্মাম কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আহত বীরদের সম্মান জানিয়ে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জুলাই যোদ্ধা ওয়াসিম আকরামের পিতার হাতে ‘জুলাই বিপ্লব সম্মাননা ক্রেস্ট’ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপ্লব সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT