দেশ স্থিতিশীল, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

দেশ স্থিতিশীল, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

 ২৫ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমানে দেশ স্থিতিশীল রয়েছে এবং নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আসন্ন জাতীয় নির্বাচনের সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা সংকট বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের জাতিগত নিধন ঠেকানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক কারণে ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির দমন-পীড়ন থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে। এ বিষয়ে সমাধানের জন্য সাত দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT