রাজবাড়ীতে ত্রাস, পুকুরে ভাসছে অর্ধগলিত লাশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাজবাড়ীতে ত্রাস, পুকুরে ভাসছে অর্ধগলিত লাশ

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের একটি পকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের  বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়  সূত্রে জানা যায়, বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পরিত্যক্ত একটি পুকুরে আলেয়া বেগম নামে এক নারী একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের ডাক দেন। স্থানীরা এসে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চান্দু শেখ বলেন, পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। সম্প্রতি বৃ‌ষ্টিতে সামান্য পানি হয়েছে। আজ সকালে পুকুর পা‌রে পেঁপে পারতে গিয়ে আমার বোন দে‌খে কিছু একটা ভাসছে। পরে কাছে গিয়ে দে‌খে এটি একজন মানুষের মরদেহ। আমি তখন মা‌ঠে কাজ কর‌ছিলাম। আমা‌কে জানা‌নোর  সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেই।পরে রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পঁচন ধরেছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT