নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

ডাকসু নির্বাচনে তাকির পাশে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে
সংগ্রহীত

০৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দীর্ঘ পাঁচ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের আগে গতকাল ৭ সেপ্টেম্বর ছিল আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন। আর এই দিনেই ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী মুহাইমেনুল ইসলাম তকি চমক হিসেবে পেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের শুভেচ্ছা বার্তা।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি একজন ভালো মানুষ এবং ভালো ক্রিকেটার। আমার বিশ্বাস, ৯ সেপ্টেম্বর আপনি ভালো করবেন। আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

ঢাবির সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। জাতীয় লিগে খেলার অভিজ্ঞতা ছাড়াও তিনি স্পিনারদের জাতীয় ক্যাম্পে অংশ নিয়েছেন। এবার ক্রীড়া সম্পাদক পদে তাকিসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচারণার শেষ দিকে তকির নাম বেশ আলোচনায় আসে। গত ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব নিরপেক্ষতা বজায় না রেখে আরেক প্রার্থী জহিন হোসেন জামির পক্ষ নিয়ে প্রকাশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তকির ভাষ্য, “খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, তবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রকাশ্যে সমর্থন দেওয়া অনুচিত।”

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাড়াও অসংখ্য স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT