কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান

কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি।
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি বাস সার্ভিস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল। সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৭:৩০টায় কান্দিরপাড়–টমচমব্রীজ  –পদুয়ার বাজার হয়ে  ক্যাম্পাসে একটি এবং রাত ৮:০০টায় কান্দিরপাড়–পুলিশ লাইন–কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ (১৩ এপ্রিল) থেকে রাত সাড়ে ৭টায় ও ৮টায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।’ সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৭:৩০টায় কান্দিরপাড়–টমচমব্রীজ  –পদুয়ার বাজার হয়ে  ক্যাম্পাসে একটি এবং রাত ৮:০০টায় কান্দিরপাড়–পুলিশ লাইন–কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ (১৩ এপ্রিল) থেকে রাত সাড়ে ৭টায় ও ৮টায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT