কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র! শেরপুরে ট্রাকচাপায় বাবা–ছেলের মৃত্যু

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের ‘হিসাব কর্মকর্তা’ দুলাল চন্দ্র ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য প্রকাশ করা হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, দুলাল চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT