নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে হালদায় ৭৬ প্রজাতির মাছের ২৬টি আর মিলছে না, প্রজননক্ষেত্র নিয়ে উদ্বেগ তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা, ফেব্রুয়ারিতে প্রথম ১০০টি

কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার দেখা হয়েছে
ourcomilla_university_cover
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদভুক্ত পাঁচটি বিভাগের ২৮ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগামী ৩ মার্চ ২০২৬ সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হল রুমে মনোনীত শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ২০১৪–১৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৯–২০ শিক্ষাবর্ষ পর্যন্ত ২৮ জন মনোনীত শিক্ষার্থীদেরকে এবার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নূরে জান্নাত, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী নিঝবা বেগম এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহিমা সুলতানা সরকার ও আয়েশা আক্তার।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার, রসায়ন বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিনুর আক্তার, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা এবং গণিত বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রোমানা জাহান, রসায়ন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার লিমা, গণিত বিভাগের শিক্ষার্থী প্রিথুলা সাহা প্রিথী এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া পারভিন।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সাফায়েত হোসাইন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী উম্মে আয়মান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া সুলতানা রিয়া, গণিত বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাদিরা ইসলাম।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমাইরা শওকত, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সুলতানা আক্তার,গণিত বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী অমি রানী দে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পূজা শ্রী বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুর মোহাম্মদ নয়ন এবং গণিত বিভাগের শিক্ষার্থী মরিয়ম মজুমদার।
এ ব্যাপারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘প্রথমবারের মতো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছি। আগামী ০৩ মার্চ ২০২৬ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বিজ্ঞান অনুষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন আমাদের এক নতুন যাত্রার সূচনা করবে। এই ডিনস অ্যাওয়ার্ড কেবল একটি পুরস্কার নয়; এটি আমাদের শিক্ষার্থীদের অধ্যবসায়, মেধা, গবেষণামনস্কতা এবং নৈতিক উৎকর্ষতার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উদ্দীপ্ত করবে; শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচনে অনুপ্রাণিত করবে। আমি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT