নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় আজ সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের মেডিকেল টিম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে
milestoen

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা করতে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের একটি বিশেষ মেডিকেল টিম। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি এবং ইউনান প্রদেশের উদ্যোগে গঠিত এই টিমে থাকবেন পাঁচজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স।

ঢাকায় পৌঁছানোর পর তারা সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন। সেখানে তারা দগ্ধদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা করবেন বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

এদিন সকালে দুই দেশের চিকিৎসকদের মধ্যে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। তাতে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বার্ন, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি এবং শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা অংশ নেন। বাংলাদেশের জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তারা যুদ্ধবিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ রোগীদের পরিস্থিতি পর্যালোচনা করেন এবং করণীয় নিয়ে আলোচনা করেন।

চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের অনুরোধে জরুরি ভিত্তিতে এই মেডিকেল টিম পাঠানো হচ্ছে, যা দু’দেশের বন্ধুত্ব এবং মানবিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এর আগে, ২২ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে চিকিৎসা সহায়তায় অংশ নেন। এরপর ২৩ জুলাই সন্ধ্যায় ভারত ও সিঙ্গাপুর থেকে আরও দুটি মেডিকেল টিম ঢাকায় আসে। এই আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এখন চীনের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আরও বিস্তৃত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT